উদ্দীপকে সমন্বয়ের বিশেষ নীতির অনুশীলনই 'সুসমা কসমেটিক্স'-এর সমন্বয়কে কার্যকর করেছে বিশ্লেষণ করো।
উত্তর: সমন্বয়ের 'দলীয় সমঝোতার নীতি'র অনুশীলনই 'সুসমা 'কসমেটিক্স' -এর সমন্বয়কে কার্যকর করেছে এর সাথে আমি একমত। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের মধ্যকার ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে চলেন। এতে যেকোনো সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। উদ্দীপকের 'সুসমা কসমেটিক্স' একটি প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এর কর্তৃপক্ষ মূল লক্ষ্য নির্ধারণ করে দেন। এরপর প্রতিষ্ঠানের অন্য বিভাগগুলোকে মূল লক্ষ্য অনুযায়ী নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করতে বলেন। এছাড়া নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করার নির্দেশ দেন। 'সুসমা কসমেটিক্স'-এ দলীয় সমঝোতার নীতি অনুসরণ করা হয়। এতে কর্মীরা বুঝতে পারে, এককভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য তারা এ লক্ষ্য বাস্তবায়নে দলগতভাবে কাজ করে। এ নীতির অনুশীলনে কর্মীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এতে তারা যেকোনো সমস্যা নিজেরাই যোগাযোগ করে সমাধান করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সব কাজ তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটিতে দলীয় সমঝোতার নীতি অনুশীলনের মাধ্যমে সমন্বয় ব্যবস্থা কার্যকর হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে সমন্বয়ের বিশেষ নীতির অনুশীলনই 'সুসমা কসমেটিক্স'-এর সমন্বয়ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর