উদ্দীপকে মধুমতি টেক্সটাইল মিলে বদলির ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি মানা হয়নি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মধুমতি টেক্সটাইল মিলে বদলির ক্ষেত্রে সমন্বয়ের ভারসাম্যের নীতি মানা হয়নি। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকেই ভারসাম্যের নীতি বলে। প্রত্যেক বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে প্রতিষ্ঠানের সমন্বয়সাধনের কাজ সহজতর হয়। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও কাজ দ্রুত গতিতে এগিয়ে যাওয়া আবার কারও কাজ পিছিয়ে পড়ার সুযোগ থাকে না। উদ্দীপকে জনাব দুলাল মিয়া মধুমতি টেক্সটাইল মিলের প্রধান নির্বাহী। যেকোনো প্রতিষ্ঠানেই একটি বিভাগের পরিবর্তন অন্য বিভাগের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু দুলালের প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ এটি বিবেচনা না করে ইচ্ছমতো কর্মী বদলী করেছে। ফলে বিভিন্ন বিভাগে কর্মীর সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেছে, যা সমন্বয়ের ভারসাম্যের নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে মধুমতি টেক্সটাইল মিলে বদলির ক্ষেত্রে সমন্বয়ের ভারসাম্যের নীতি মানা হয়নি।
HSC Management 2nd Paper Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 9: সমন্বয়সাধন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে মধুমতি টেক্সটাইল মিলে বদলির ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি মান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর