একজন সফল উদ্যোক্তা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম- উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: একজন সফল উদ্যোক্তা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম বলে আমি মনে করি। একজন উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করেন। এতে উদ্যোক্তার নিজের পাশাপাশি বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ হয়। ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হয়। উদ্দীপকে জনাব সাগর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে সফটওয়্যার বানানো শুরু করেন। শুরুতে সাফল্য না আসলেও পরবর্তীতে তিনি অনেক সুনাম অর্জন করেন। সফটওয়্যার রপ্তানিতে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে তিন শত শিক্ষিত লোক কাজ করছে। উদ্যোক্তা জনাব সাগর দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছেন। তিনি নিজের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। ফলে দেশের বেকারত্ব কমছে ও আয় বাড়ছে। আয় বাড়ায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এছাড়া বিদেশে সফটওয়্যার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে তিনি দেশের রপ্তানি আয় বাড়াচ্ছেন। এভাবে তিনি জাতীয় আয় বাড়াতে ভূমিকা রাখছেন। তাই বলা যায়, একজন সকল উদ্যোক্তা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
একজন সফল উদ্যোক্তা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর