খেজুর ক্রয়ের সিদ্ধান্তটি মিসেস মমতার মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের খেজুর ক্রয়ের সিদ্ধান্তে মমতার মধ্যে উদ্যোক্তার দূরদৃষ্টি গুণের প্রভাব পলিক্ষিত হয়। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে যথার্থ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাই দূরদৃষ্টি। একজন উদ্যোক্তাকে সবময় অনিশ্চিয়তার মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তাই সঠিকভাবে ভবিষ্যৎ অনুমান করতে পারলে লক্ষ্য অর্জন সহজ হয়। উদ্দীপকে মিসেস মমতা 'গ্রীন আপেল' নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১৮ সালে পবিত্র রমজানের ৩ মাস আগে ব্যবসায়েক কাজে সৌদি আরব যান। তখন দেখতে পেলেন বাজারে নতুন খেজুর এসেছে এবং দামও খুব কম। রমজানে চাহিদা বৃদ্ধির কথা ভেবে তিনি ১০ মে. টন খেজুরের, ফরমায়েশ দেন। সুতরাং, মিসেস মমতার ভবিষ্যতে চাহিদা বাড়ার কথা বিবেচনা করা উদ্যোক্তার দূরদৃষ্টি গুণটিরই বহিঃপ্রকাশ।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
খেজুর ক্রয়ের সিদ্ধান্তটি মিসেস মমতার মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর