মি. মুনিরের কর্মকাণ্ড অর্থনৈতিক ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছে? বিশ্লেষণ কর।
উত্তর: মি. মুনিরের ব্যবসায় উদ্যোগের কর্মকাণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে – এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত। উদ্দীপকে মি. মুনির কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে বাড়ির পাশে প্রায় এক একর পৈত্রিক জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করেন। ঢাকার পাইকারগণ তাঁর জমি থেকে ফুল ক্রয় করে নিয়ে যায়। পাশাপাশি তিনি দুইটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ করেন। পুকুরের পাশেই রয়েছে তাঁর একটি ডেইরি ফার্ম। প্রায় ৫০ জন লোকের কর্মসংস্থান হয়েছে মি. মুনিরের এ সকল কর্মকাণ্ডে। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশে চাকরির ক্ষেত্র সীমিত তাই কেউ যদি নিজ উদ্যোগে কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থার পরিবর্তনের পাশাপাশি কিছু লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তার উদ্যোগের সফলতা দেখে অনেকেই ব্যবসায় করতে এগিয়ে আসবে। যা দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তাই আমি মনে করি, মি. মুনিরের ব্যবসায় উদ্যোগের কর্মকাণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. মুনিরের কর্মকাণ্ড অর্থনৈতিক ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছে? বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর