মিসেস মমতাকে কি একজন নারী উদ্যোক্তা বলা যায়? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: ৫১% শেয়ারের মালিক না হওয়ায় উদ্দীপকের মিসেস মমতাকে একজন নারী উদ্যোক্তা বলা যায় না। বাংলাদেশ জাতীয় শিল্পনীতি, ২০১৮ অনুযায়ী নারী উদ্যোক্তা হলো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের মালিক, যৌথ অংশীদার অথবা কোম্পানির ক্ষেত্রে এর পরিচালক রা কমপক্ষে ৫১% শেয়ারের মালিক। মূলত ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার সাথে সম্পৃক্ত নারীকেই নারী উদ্যোক্তা বলা যায়। উদ্দীপকের মিসেস মমতা 'গ্রীন আপেল' নামক প্রতিষ্ঠানের ৫০% শেয়ারের মালিক। এছাড়াও তিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার দূরদৃষ্টির কারণে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। মিসেস মমতা গ্রীন আপেল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। অর্থাৎ একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানে তার শেয়ারের মালিকানার পরিমাণ ৫০%। কিন্তু একজন নারী উদ্যোক্তার ক্ষেত্রে কমপক্ষে ৫১% শেয়ারের মালিক হতে হয়। তাই, এক্ষেত্রে মিসেস মমতাকে নারী উদ্যোক্তা বলা যায় না।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মিসেস মমতাকে কি একজন নারী উদ্যোক্তা বলা যায়? যুক্তিসহ তোমার মতামত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর