“ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: অতীত ও বর্তমান অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারার সামর্থ্যকে দূরদর্শিতা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। আর এই চিন্তা চেতনাগুলো একজন উদ্যোক্তা তখনই বাস্তবায়ন করতে পারেন যখন তিনি দূরদৃষ্টি সম্পন্ন হন। এই কারণেই একজন উদ্যোক্তাকে দূরদৃষ্টি জ্ঞানসম্পন্ন হতে হয়। এর মাধ্যমে তিনি ভবিষ্যৎকে উপলব্ধি করে ব্যবসায়কে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছে দিতে পারেন এবং তিনি স্বাবলম্বী হতে পারেন। তাই বলা যায়, ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে৷
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
“ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে।”- ব্যাখ্যা কর।
উত্তর