মি. মুনিরের কর্মকাণ্ডকে কী বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: মি. মুনিরের কর্মকাণ্ডকে ব্যবসায় উদ্যোগ বলা যায়। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে - এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত। উদ্দীপকে মি. মুনির কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে বাড়ির পাশে প্রায় এক একর পৈত্রিক জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করেন। ঢাকার পাইকারগণ তাঁর জমি থেকে ফুল ক্রয় করে নিয়ে যায়। পাশাপাশি তিনি দুইটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ করেন। পুকুরের পাশেই রয়েছে তাঁর একটি ডেইরি ফার্ম। প্রায় ৫০ জন লোকের কর্মসংস্থান হয়েছে মি. মুনিরের এ সকল কর্মকাণ্ডে। মি. মুনিরের কর্মকাণ্ডগুলো ব্যবসায় উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. মুনিরের কর্মকাণ্ডকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. মুনিরের কর্মকাণ্ডকে কী বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর