ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: ব্যবসায় ঝুঁকিপূর্ণ পেশা। একজন নতুন মানুষ নতুন চিন্তা নিয়ে যখন ব্যবসায়ে নামে তখন তার ঝুঁকির মাত্রা স্বভাবতই বেশি হয়। তাই একজন উদ্যোক্তাকে আবেগপ্রবণ না হয়ে অত্যন্ত সচেতনভাবে তার নিজের অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে তাকে বুঝতে হয় এর সাফল্যের সকল কৃতিত্ব ও মুনাফার দাবি যেমনি তার তেমনি ব্যর্থতার সকল দায়ভারও তাকেই বহন করতে হবে। তাই উদ্যোক্তাসুলভ গুণ তার মধ্যে কোন মাত্রায় কতটা আছে, বা আছে কি নেই এবং ঘাটতি থাকলে তা কতটা পূরণ সম্ভব— যথাযথ আত্মবিশ্লেষণের মাধ্যমে তা চিহ্নিত করার প্রয়োজন পড়ে। তাই ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর