শেয়ারFacebookWhatsApp

রাজশাহীতে আমের জুস শিল্প প্রতিষ্ঠায় মি. রহমানের কোন গুণাবলি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: রাজশাহীতে আমের জুস শিল্প প্রতিষ্ঠায় মি. রহমানের দূরদৃষ্টি গুণটি প্রকাশ পেয়েছে। উদ্যোক্তার পারিপার্শ্বিক ও ভবিষ্যৎ অবস্থা বিশ্লেষণের ক্ষমতা অন্যদের চেয়ে আলাদা হয়। দূরদৃষ্টি গুণের মাধ্যমে ভবিষ্যতে কী ঘটবে তা উদ্যোক্তা আগেই অনুমান করতে পারেন। তিনি এ গুণের মাধ্যমে অব্যবহৃত সুযোগকে কাজে লাগান। উদ্দীপকের মি. রহমান রাজশাহীতে একটি ফলের জুস তৈরির শিল্পকারখানা স্থাপন করেন। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বুঝতে পারেন বিশ্ববাজারে ফলের জুসের চাহিদা ক্রমবর্ধনশীল। এছাড়া ভৌগোলিক কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলায় প্রচুর আম উৎপাদিত হয়। তাই কাঁচামাল হিসেবে আমের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। ভবিষ্যতের এরূপ অবস্থা সম্পর্কে তিনি পূর্বানুমান করেছেন। এটি উদ্যোক্তার দূরদৃষ্টি গুণাবলির সাথে সম্পর্কিত। তাই বলা যায়, দূরদৃষ্টির দ্বারা ভবিষ্যৎ অনুমানের মাধ্যমে মি. রহমান রাজাশাহীতে আমের জুসের শিল্পটি স্থাপন করেন।

HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল

রাজশাহীতে আমের জুস শিল্প প্রতিষ্ঠায় মি. রহমানের কোন গুণাবলি প্রকাশ …

উদ্দীপক

ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারী মি. রহমান রাজশাহীতে একটি ফলের জুস তৈরির শিল্প স্থাপন করেন। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বুঝতে পেরেছিলেন বিশ্ববাজারে ফলের জুসের চাহিদা ক্রমবর্ধনশীল। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলায় প্রচুর আম উৎপাদন হয়। তাই কাঁচামাল হিসেবে আমের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। সরকার রাজশাহী অঞ্চলে স্থানীয় কাঁচামালের ব্যবহৃত শিল্পে দশ বছরের জন্য কর অবকাশ ঘোষণা করে।

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি ও অনিশ্চয়তা জেনেও কোনো ব্যবসায় গঠন ও পরিচালনার কর্মপ্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলা হয়।

উত্তর

সৃজনশীল মানসিকতা বলতে এমন চিন্তাধারা বোঝায়, যা প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন বা সৃষ্টিতে সক্ষম করে তোলে। উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার মাধ্যমে নতুন কিছু সংযোজন করেন। তার উদ্ভাবন হতে পারে নতুন পদ্ধতি, যা এখনো উদ্ভাবন হয়নি। অথবা নতুন পণ্য, যা ভোক্তা এখনো পায়নি। এসব কাজ উদ্যোক্তার সৃজনশীল মানসিকতার দ্বারাই সম্ভব হয়।

উত্তর

রাজশাহীতে আমের জুস শিল্প প্রতিষ্ঠায় মি. রহমানের দূরদৃষ্টি গুণটি প্রকাশ পেয়েছে। উদ্যোক্তার পারিপার্শ্বিক ও ভবিষ্যৎ অবস্থা বিশ্লেষণের ক্ষমতা অন্যদের চেয়ে আলাদা হয়। দূরদৃষ্টি গুণের মাধ্যমে ভবিষ্যতে কী ঘটবে তা উদ্যোক্তা আগেই অনুমান করতে পারেন। তিনি এ গুণের মাধ্যমে অব্যবহৃত সুযোগকে কাজে লাগান। উদ্দীপকের মি. রহমান রাজশাহীতে একটি ফলের জুস তৈরির শিল্পকারখানা স্থাপন করেন। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বুঝতে পারেন বিশ্ববাজারে ফলের জুসের চাহিদা ক্রমবর্ধনশীল। এছাড়া ভৌগোলিক কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলায় প্রচুর আম উৎপাদিত হয়। তাই কাঁচামাল হিসেবে আমের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। ভবিষ্যতের এরূপ অবস্থা সম্পর্কে তিনি পূর্বানুমান করেছেন। এটি উদ্যোক্তার দূরদৃষ্টি গুণাবলির সাথে সম্পর্কিত। তাই বলা যায়, দূরদৃষ্টির দ্বারা ভবিষ্যৎ অনুমানের মাধ্যমে মি. রহমান রাজাশাহীতে আমের জুসের শিল্পটি স্থাপন করেন।

উত্তর

উদ্দীপকের শিল্পের মতো দেশের অন্যান্য শিল্পের বিকাশে সরকারের কর নীতির গুরুত্বপূর্ণ প্রভাব আছে বলে আমি মনে করি। দেশের শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারকে বিভিন্ন ব্যবস্থা নিতে হয়। এ লক্ষ্যে সরকার ব্যবসায়বান্ধব নীতি, স্বল্পসুদে ঋণ, কর অবকাশ প্রভৃতি সুবিধা দিয়ে থাকে। ফলে দেশের ব্যবসা-বাণিজ্যের অবাধ সম্প্রসারণ হয়। উদ্দীপকের মি. রহমান রাজশাহীতে একটি জুস তৈরির কারখানা গড়ে তোলেন। সরকার রাজশাহী অঞ্চলের স্থানীয় কাঁচামালের ব্যবহৃত শিল্পে দশ বছরের জন্য কর অবকাশ ঘোষণা করে। কর নীতির আলোকে এটি একটি সরকারি সহায়তা। দেশের কর নীতি শিল্প উদ্যোক্তাদের অনুকূলে থাকলে তারা সহজে ব্যবসায় পরিচালনা করতে পারেন। সরকারের এরূপ সহায়তায় মি. রহমানের মতো উদ্যোক্তারা নতুন শিল্প স্থাপনে আগ্রহী হবে। এতে উদ্যোক্তারা সহজেই ব্যবসায় কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন। ফলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি ও সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হবে। এভাবে দেশে সুষম শিল্পায়ন সম্ভব হয়। তাই বলা যায়, শিল্পের বিকাশে সরকারের অনুকূল কর নীতি প্রভাব ফেলে।
HSCManagement 1st PaperChapter: 10 ব্যবসায় উদ্যোগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিসেস মমতা 'গ্রিন আপেল' নামক প্রতিষ্ঠানের ৫০ শতাংশ শেয়ারের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ফল আমদানিকারক। ২০১৮ সালে পবিত্র রমজানের ৩ মাস আগে তিনি ব্যবসায়িক কাজে সৌদি আরব সফরে গেলে দেখতে পান বাজারে নতুন খেজুর এসেছে এবং দামও খুব কম। ব্যবসায়ীরা জানালেন শিগরিই দাম বেড়ে যাবে। চাহিদা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে তিনি ১০ মে. টন খেজুরের ফরমায়েশ দেন। খেজুর বিক্রি করে ঐ বছর প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা পায়। [সিলেট সরকারি কলেজ]
ক
আত্মকর্মসংস্থান কী?
খ
ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ?
গ
খেজুর ক্রয়ের সিদ্ধান্তটি মিসেস মমতার মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ
মিসেস মমতাকে কি একজন নারী উদ্যোক্তা বলা যায়? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আত্মকর্মসংস্থান কী?

আত্মকর্মসংস্থান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. মুনির কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে বাড়ির পাশে প্রায় এক একর পৈত্রিক জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করেন। ঢাকার পাইকারগণ তাঁর জমি থেকে ফুল ক্রয় করে নিয়ে যান। পাশাপাশি তিনি দুইটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ ও করেন। পুকুরের পাশেই রয়েছে তাঁর একটি ডেইরি ফার্ম। প্রায় ৫০ জন লোকের কর্মসংস্থান হয়েছে মি. মুনিরের এ সকল কর্মকাণ্ডে। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ]
ক
ঝুঁকি কী?
খ
“ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে।”- ব্যাখ্যা কর।
গ
মি. মুনিরের কর্মকাণ্ডকে কী বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ
মি. মুনিরের কর্মকাণ্ড অর্থনৈতিক ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে।”- ব্যাখ্যা কর।

“ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে।”- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ঝুঁকি কী?

ঝুঁকি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উচ্চ শিক্ষিত মি. শফিক যমুনা নদীর তীরে স্বল্পমূল্যে চল্লিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও খেলার সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান। পরবর্তীতে জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করেন। প্রথম দুই বৎসর তার স্পটে লোক সমাগম ছিল কম। তিনি আশাবাদী ছিলেন ভবিষ্যতে দর্শনার্থী সমাগম বৃদ্ধি পাবে এবং লাভবান হবেন। তিনি হতোদ্যম না হয়ে টেলিভিশনের চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে প্রচুর দর্শনার্থী সমাগম হতে লাগল এবং পিকনিক স্পট থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। [দিনাজপুর বোর্ড ২০১৬]
ক
উদ্যোগ কী?
খ
আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে পিকনিক স্পট প্রতিষ্ঠার ক্ষেত্রে মি. শফিকের উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
যমুনা নদীর তীরে পিকনিক স্পট প্রতিষ্ঠার যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?

আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্যোগ কী?

উদ্যোগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিসেস মমতাকে কি একজন নারী উদ্যোক্তা বলা যায়? যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা কর।খেজুর ক্রয়ের সিদ্ধান্তটি মিসেস মমতার মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব পরিলক্ষিব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ?আত্মকর্মসংস্থান কী?মি. মুনিরের কর্মকাণ্ড অর্থনৈতিক ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছে? বিশ্লেষণ কর।মি. মুনিরের কর্মকাণ্ডকে কী বলা যায়? ব্যাখ্যা কর।“ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে।”- ব্যাখ্যা কর।ঝুঁকি কী?যমুনা নদীর তীরে পিকনিক স্পট প্রতিষ্ঠার যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।উদ্দীপকে পিকনিক স্পট প্রতিষ্ঠার ক্ষেত্রে মি. শফিকের উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠআত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?উদ্যোগ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।