শিল্পবিকাশে সরকারের কর নীতির প্রভাব উদ্দীপকের আলোকে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের শিল্পের মতো দেশের অন্যান্য শিল্পের বিকাশে সরকারের কর নীতির গুরুত্বপূর্ণ প্রভাব আছে বলে আমি মনে করি। দেশের শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারকে বিভিন্ন ব্যবস্থা নিতে হয়। এ লক্ষ্যে সরকার ব্যবসায়বান্ধব নীতি, স্বল্পসুদে ঋণ, কর অবকাশ প্রভৃতি সুবিধা দিয়ে থাকে। ফলে দেশের ব্যবসা-বাণিজ্যের অবাধ সম্প্রসারণ হয়। উদ্দীপকের মি. রহমান রাজশাহীতে একটি জুস তৈরির কারখানা গড়ে তোলেন। সরকার রাজশাহী অঞ্চলের স্থানীয় কাঁচামালের ব্যবহৃত শিল্পে দশ বছরের জন্য কর অবকাশ ঘোষণা করে। কর নীতির আলোকে এটি একটি সরকারি সহায়তা। দেশের কর নীতি শিল্প উদ্যোক্তাদের অনুকূলে থাকলে তারা সহজে ব্যবসায় পরিচালনা করতে পারেন। সরকারের এরূপ সহায়তায় মি. রহমানের মতো উদ্যোক্তারা নতুন শিল্প স্থাপনে আগ্রহী হবে। এতে উদ্যোক্তারা সহজেই ব্যবসায় কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন। ফলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি ও সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হবে। এভাবে দেশে সুষম শিল্পায়ন সম্ভব হয়। তাই বলা যায়, শিল্পের বিকাশে সরকারের অনুকূল কর নীতি প্রভাব ফেলে।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
শিল্পবিকাশে সরকারের কর নীতির প্রভাব উদ্দীপকের আলোকে আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর