আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: স্ব-উদ্যোগে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে। প্রতিটা মানুষকেই তার জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজ করতে হয়। কেউ চাকরি খুঁজে নেয়, কেউ ব্যবসায় করে, আবার কেউ কারও অধীনে শ্রম বা মেধা বিক্রয় না করে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করে। আত্মকর্মসংস্থান মূলত নিজস্ব উৎস বা ঋণ নিয়ে স্বল্প পুঁজির সংস্থান করে সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারা, জ্ঞান ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা গ্রহণকে বোঝায়। তাই বলা যায়, জীবিকা অর্জনের জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জন করাই হলো আত্মকর্মসংস্থান।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর