উদ্যোক্তার কোন গুণাবলি মিজানুল ইসলামকে গার্মেন্টস স্থাপনে সহায়তা করেছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতার গুণটি মিজানুল ইসলামকে গার্মেন্টস স্থাপনে সহায়তা করেছে। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। এই ক্ষতি মেনে নেয়ার মতো মনকেই উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা বলে। যে কোনো নতুন উদ্যোক্তার ঝুঁকির বা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তাই সাফল্য আসবেই এবং কখনোই ক্ষতি স্বীকার করতে হবে না এমন চিন্তা উদ্যোক্তাকে বর্জন করতে হয়। উদ্দীপকের মিজানুল ইসলাম পড়াশোনা শেষ করে ঢাকার একটি গার্মেন্টস এ চাকরি নিলেন। তার দক্ষতার জন্য গার্মেন্টস এর মালিক তাকে বিভিন্ন বিভাগে বদলি করে। তাতে তিনি গার্মেন্টস এর কাজে দক্ষ হয়ে ওঠেন। ৫ বছর পর তিনি চাকরি ছেড়ে নিজ জেলায় একটি গার্মেন্টস স্থাপন করেন। উক্ত গার্মেন্টস স্থাপনের জন্য তাকে ঝুঁকি নিতে হয়েছে, যা একজন উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানকিতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতার গুণটি মিজানুল ইসলামকে গার্মেন্টস স্থাপনে সহায়তা করেছে।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্যোক্তার কোন গুণাবলি মিজানুল ইসলামকে গার্মেন্টস স্থাপনে সহায়তা কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর