উদ্দীপকে মিজানুল ইসলামকে একজন সফল উদ্যোক্তা বলা যায়- তোমার মতামত উদ্দীপকের আলোকে উক্তিটি বিশেষণ কর।
উত্তর: উদ্দীপকে মিজানুল ইসলামকে একজন সফল উদ্যোক্তা বলা যায় -এই বক্তব্যের সাথে আমি একমত। ঝুঁকিপূর্ণ ও. অনুমাননির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও নেতা। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর। বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যের সমাহারে তিনি বৈশিষ্ট্যমন্ডিত। উদ্দীপকের মিজানুল ইসলাম পড়াশোনা শেষ করে ঢাকার একটি গার্মেন্টস এ চাকরি নিলেন। তার দক্ষতার জন্য গার্মেন্টস এর মালিক তাকে বিভিন্ন বিভাগে বদলি করে। তাতে তিনি গার্মেন্টস এর কাজে দক্ষ হয়ে ওঠেন। ৫ বছর পর তিনি চাকরি ছেড়ে নিজ জেলায় একটি গার্মেন্টস স্থাপন করেন। তার কঠোর পরিশ্রম ও দক্ষতার দ্বারা অল্পদিনের মধ্যেই গার্মেন্টসটি ব্যাপক সাফল্য অর্জন করে। উদ্দীপকের মিজানুল ইসলাম তার একক প্রচেষ্টায় গার্মেন্টস ব্যবসায় শুরু করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে তার দেখাদেখি অনেকেই ব্যবসায়ে এগিয়ে আসবে। এতে দেশের বেকার সমস্যার সমাধান হবে। এর ফলে দেশের মাথাপিছু আয় বাড়বে যা দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সক্ষম। এসকল কারণেই উদ্দীপকের মিজানুল ইসলামকে একজন সফল উদ্যোক্তা বলা যায়।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে মিজানুল ইসলামকে একজন সফল উদ্যোক্তা বলা যায়- তোমার মতামত উদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর