"উদ্দীপকে সাফল্য অর্জনে জনাব মীনার একটি বিশেষ গুণ ভূমিকা রেখেছে" বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সাফল্য অর্জনে জনাব মীনার 'দূরদৃষ্টি' নামক বিশেষ গুণটি ভূমিকা রেখেছে। দূরদৃষ্টি হলো ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তন ও চাহিদা আগে থেকে অনুমান করার ক্ষমতা। এই গুণের মাধ্যমে উদ্যোক্তা বাজারের গতিপ্রকৃতি বুঝতে পারেন। এটি তাকে সঠিক সময়ে সঠিক পণ্য বাজারে নিয়ে আসতে সাহায্য করে। একজন সফল উদ্যোক্তার জন্য এই গুণটি অপরিহার্য। উদ্দীপকের জনাব মীনা একজন উদ্যোক্তা। তিনি ভোক্তাদের মধ্যে ভবিষ্যতে পরিবেশবান্ধব কাজে চাহিদা বৃদ্ধির বিষয়টি অনুমান করেন। এজন্য তিনি মাটির পাত্রের ব্যবসায় শুরু করে দেন। প্রথম পর্যায়ে তার মুনাফা কম হয়। বর্তমানে ক্রমাগত তার মুনাফার পরিমাণ বাড়ছে। এক্ষেত্রে জনাব মীনা ভোক্তাদের মধ্যে ভবিষ্যতে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে বলে বুঝতে পেরেছিলেন। এজন্য তিনি মাটির তৈরি পাত্রের ব্যবসায় শুরু করেন। কারণ মাটির পাত্র পরিবেশবান্ধব হওয়ায় এর চাহিদা ভবিষ্যতে বাড়বে। তিনি এই ভবিষ্যৎ চাহিদাকে কাজে লাগিয়েছেন। প্রথম পর্যায়ে মুনাফা কম হলেও তিনি হতাশ হননি।' তিনি জানতেন যে তার ধারণাটি সময়ের সাথে সাথে সফল হবে। এসব বিষয় উদ্যোক্তার 'দূরদৃষ্টির' গুণটিকে প্রকাশ করে। তাই বলা যায়, সাফল্য অর্জনে জনাব মীনার দূরদৃষ্টি গুণটি বিশেষ ভূমিকা রেখেছে।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
"উদ্দীপকে সাফল্য অর্জনে জনাব মীনার একটি বিশেষ গুণ ভূমিকা রেখেছে" বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর