বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিল্পায়নে মি. সাগরের অবদান মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে মি. সাগরের মতো উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক। উন্নয়নশীল দেশে শিল্পায়ন ত্বরান্বিত করার জন্য নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন অপরিহার্য। উদ্যোক্তারা ঝুঁকি নিয়ে শিল্প স্থাপন করে দেশের মোট দেশজ উৎপাদন (GDP) বাড়াতে সাহায্য করে। আবার, তারা স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেন। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখে। উদ্দীপকে মি. সাগর পাটজাত শৌখিন পণ্য তৈরির একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি স্থানীয় কাঁচামাল (পাট) ব্যবহার করে নতুন পণ্য তৈরি করেছেন, যা দেশের সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করেছে। বাজারে তার পণ্যের প্রচুর চাহিদা থাকায় তিনি প্রচুর মুনাফা অর্জন করছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ত্রিশ জন লোকে কর্মরত আছে। মি. সাগর তার ব্যবসায়টির মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছেন। এর পাশাপাশি তিনি আরও ত্রিশ জন লোকের আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি এর মাধ্যমে বেকারত্ব কমাতে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখছেন। এছাড়া তার সৃজনশীল পণ্য বাজারে চাহিদা সৃষ্টি করায় ভবিষ্যতে রপ্তানির সুযোগ তৈরি হতে পারে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে। আবার, ভবিষ্যতে তিনি তার ব্যবসায়টি আরও বড় পরিসরে পরিচালনা করতে পারবেন। এভাবে মি. সাগর দেশের শিল্পায়নের উন্নয়নে ভূমিকা রাখবেন।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিল্পায়নে মি. সাগরের অবদান মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর