ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: যে প্রযুক্তির মাধ্যমে তথ্য একস্থান থেকে অন্যস্থানে অথবা এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট প্রেরণ করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। ব্যবসায়ের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক অবদান রয়েছে। ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতিতে একস্থান থেকে অন্যস্থানে ডেটা স্থানান্তর, সময়, খরচ ও কাজের অপচয় হ্রাস, অনলাইনে কেনাকাটা, কায়িক শ্রম হ্রাস, জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা যায় যা ব্যবসায় বাণিজ্য উন্নয়নে ভূমিকা পালন করে। তাই বলা যায় ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অপরিসীম।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর
