শ্রাবণী কী ধরনের ই-বিজনেস ব্যবহার করছেন?
উত্তর: শ্রাবণী ই-রিটেইলিং জাতীয় ই-বিজনেস করছেন। ই-রিটেইলিং হলো ই-কমার্স তথা ই-বিজনেসের একটা বিশেষ রূপ যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ই-রিটেইলিং পদ্ধতিতে একজন ক্রেতা বা ভোক্তা তার কাঙ্ক্ষিত পণ্য ইন্টারনেটে সার্চ করতে পারে অথবা সরাসরি পরিচিত ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারে। মিসেস শ্রাবণী ঘরে বসে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করেন। কিছুদিন আগে ঢাকার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে কিছু বই কিনেছেন। মূল্য পরিশোধের জন্য তাকে ব্যাংকে কিংবা প্রতিষ্ঠানে যেতে হয়নি। ঘরে বসেই সে সমস্ত লেনদেন সমাপ্ত করেন। তার এই কার্যক্রমটি ই-রিটেইলিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, শ্রাবণী ই-রিটেইলিং জাতীয় ই-বিজনেস করছেন।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
শ্রাবণী কী ধরনের ই-বিজনেস ব্যবহার করছেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
