উদ্দীপকে সৃষ্ট সমস্যা নিরসনে তোমার মতামত তুলে ধর।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট সমস্যা নিরসনে মোবাইল ব্যাংকিং' উপযুক্ত হবে বলে আমি মনে করি। মোবাইল ব্যাংকিং সেবা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে গ্রাহককে দেওয়া হয়। এক্ষেত্রে গ্রাহকের ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়। যেকোনো স্থান থেকে এ ব্যবস্থায় টাকা জমাদান ও উত্তোলন করা যায়। এছাড়া এসএমএস বিনিময়ের মাধ্যমেও ব্যাংকের সাথে লেনদেন করা যায়। উদ্দীপকে 'ক' ব্যাংক লিমিটেড ই-ব্যাংকিং ব্যবস্থায় তাদের কাজ পরিচালনা করে থাকে। এতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হয়। তাই, ইন্টরনেট নেই এমন গ্রাহকদেরও ব্যাংকটি সহজে তথ্য পৌছাতে চায়। ইন্টারনেট ব্যবহার ছাড়াও মোবাইল ফোন এর মাধ্যমে ব্যাংকি কাজ করা যায়। 'ক' ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে সেবা দিতে পারে। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহকের ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। গ্রাহক ঘরে বসেই এসএমএস এর মাধ্য মাধ্যমে ব্যাংকের সাথে লেনদেন করতে পারবে। বর্তমানে প্রায় প্রত্যেকের কাছে মোবাইল ফোন থাকায় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠেছে। সুতরাং, ইন্টারনেট অব্যবহারকারী গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে 'ক' ব্যাংক লিমিটেড 'মোবাইল ব্যাংকিং' ব্যবস্থার প্রচলন করতে পারে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট সমস্যা নিরসনে তোমার মতামত তুলে ধর।
উদ্দীপক
তবে ইন্টারনেট নেই এমন গ্রাহককেও ব্যাংকটি বিভিন্ন তথ্য (জমা ও উত্তোলনের তথ্য, সুদের হার ইত্যাদি) সহজে পৌছাতে চায়।উত্তর
উত্তর
উত্তর
উত্তর