শ্রাবণীর মতামতের সঙ্গে কী তুমি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য প্রযুক্তি ব্যবসায়ের গতি ও মাত্রাকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে, শ্রাবণীর এই মতামতের সাথে আমি একমত। উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। বর্তমান যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই তথ্যপ্রযুক্তির কল্যাণে সারা পৃথিবী আজ এক বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। মিসেস শ্রাবণী ঘরে বসে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করেন। কিছুদিন আগে ঢাকার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে কিছু বই কিনেছেন। মূল্য পরিশোধের জন্য তাকে ব্যাংকে কিংবা প্রতিষ্ঠানে যেতে হয়নি। ঘরে বসেই সে সমস্ত লেনদেন সমাপ্ত করেন। এতে তার পরিশ্রম ও সময় বাঁচে। তার ধারণা এ ধরনের ব্যবস্থা ব্যবসায়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ব্যবসায় হবে সহজ ও দ্রুতগতিসম্পন্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব আজ অভাবনীয় উন্নতি ও অগ্রগতি লাভ করেছে। ঘরে বসেই মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তার প্রয়োজনীয় সমস্ত কাজ শেষ করে ফেলছে। ব্যাংক, বিমা, যোগাযোগ ও ব্যবসায়-বাণিজ্যের সর্বক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ফলে আমাদের কেনাকাটা, লেনদেন, যোগাযোগ, হিসাব-নিকাশ সর্বক্ষেত্রে সাফল্য ও স্বচ্ছতা এসেছে। মানুষ তার ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রার মানকে আরো উন্নত করছে। তাই শ্রাবনীর মতামতের সাথে আমি একমত।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
শ্রাবণীর মতামতের সঙ্গে কী তুমি একমত? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
