'ক' ব্যাংক কোন ধরনে ব্যাংকিং ব্যবস্থার প্রচলন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ব্যাংক 'ই-ব্যাংকিং' ব্যবস্থার প্রচলন করেছে। ই-ব্যাংকিং পদ্ধতিতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং কাজ করা হয়। এক্ষেত্রে ব্যাংকের নির্দিষ্ট ওয়েরসাইটে গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহক ঘরে বসেই অ্যাকাউন্টটি পরিচালনা করে থাকে। যেমন: অনলাইন ব্যাংকিং, ATM সুবিধা, ডেবিট ও ক্রেডিট কার্ড প্রভৃতি সেবাগুলো ই-ব্যাংকিং এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে 'ক ব্যাংক' তাদের সেবা সম্পর্কে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। হোম ব্যাংকিং, POS (Point of Sales) অনলাইন ব্যাংকিং, ATM সুবিধা এ ধরনের আর্থিক সেবাগুলো তারা দিয়ে থাকে। গ্রাহকরা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সহজেই এ সেবাগুলো পেয়ে থাকে। এতে সরাসরি ব্যাংকে গিয়ে কাজ করার প্রয়োজন হয় না। ফলে গ্রাহকের অর্থ ও সময় সাশ্রয় হয়। এ ধরনের ব্যবস্থার সাথে ই- ব্যাংকিং-এর মিল আছে। সুতরাং, অত্যাধুনিক সেবার মাধ্যমে কি ব্যাংক' 'ই-ব্যাংকিং' ব্যবস্থার প্রচলন করেছে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
'ক' ব্যাংক কোন ধরনে ব্যাংকিং ব্যবস্থার প্রচলন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
তবে ইন্টারনেট নেই এমন গ্রাহককেও ব্যাংকটি বিভিন্ন তথ্য (জমা ও উত্তোলনের তথ্য, সুদের হার ইত্যাদি) সহজে পৌছাতে চায়।উত্তর
উত্তর
উত্তর
উত্তর