সুমন ও কাজলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে ব্যাংকের দৃষ্টিকোণ হতে কোনটি ভালো মূল্যায়ন কর।
উত্তর: সুমন ডেবিট্ এবং কাজল ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সুমন ও কাজলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে ব্যাংকের দৃষ্টিকোণ হতে ক্রেডিট কার্ডটি অর্থাৎ কাজলের কার্ডটি ভালো। ব্যাংক জমা থেকে অর্থ উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে। এ কার্ডের মাধ্যমে গ্রাহকের ব্যাংক হিসাবে ডেবিট জের থাকলেই শুধু এরূপ কার্ড ব্যবহার করা যায়। এ কার্ডের মাধ্যমে ব্যাংক তেমন আমানত দৃষ্টি করতে পারে না। অপরদিকে, ঋণসুবিধা সংবলিত চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাস্টিক কার্ড ব্যাংক তার গ্রাহকদের অর্থ উত্তোলন ও ফান্ড স্থানান্তরের জন্য সরবরাহ করে তাকে ক্রেডিট কার্ড বলে। এ কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করতে পারে । ব্যাংকের মূল্য উদ্দেশ্য হলো গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি করে মুনাফা অর্জন করা। উদ্দীপকের X লি. ব্যাংক গ্রাহকদের ক্রেডিট ব্যবহারের সুবিধা দিয়ে ব্যাংক ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে মুনাফা অর্জনে সক্ষম হচ্ছে। যা ডেবিট কার্ড দ্বারা সম্ভব নয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সুমন ও কাজলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে ব্যাংকের দৃষ্টিকোণ হতে ক্রেডিট কার্ডটি ভালো।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
সুমন ও কাজলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে ব্যাংকের দৃষ্টিকোণ হতে কোনট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
