ই-মার্কেটিং অর্থনীতিকে ত্বরান্বিত করেছে- ব্যাখ্যা করো।
উত্তর: বই-মার্কেটিং বলতে ইন্টারনেট বা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার, প্রসার ও বিপণন কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। ই-মার্কেটিংয়ের মাধ্যমে একজন ব্যবসায়ী স্বল্প সময়ে এবং অত্যন্ত কম খরচে তার পণ্যের তথ্য অসংখ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস পায় বলে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হয়। এছাড়া ই-মার্কেটিংয়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। অধিকন্তু, এর দ্বারা লেনদেন প্রক্রিয়া সহজতর হয়েছে। এভাবে সামগ্রিকভাবে ই-মার্কেটিং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক গতিশীলতা সঞ্চার হচ্ছে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
ই-মার্কেটিং অর্থনীতিকে ত্বরান্বিত করেছে- ব্যাখ্যা করো।
উত্তর
