শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আনিলা হক কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আনিলা হক মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন। এ প্রক্রিয়ায় মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা পাওয়া যায়। এক্ষেত্রে গ্রাহক একটি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে এ সেবাসমূহ পেতে পারে। এতে ব্যাংকে না গিয়েও গ্রাহক নগদ টাকা তুলতে বা জমা দিতে পারে। এছাড়া ঘরে বসেই প্রয়োজনীয় বিল পরিশোধ করা যায়। উদ্দীপকের আনিলা হক একজন ডাক্তার। পেশাগত কারণে তিনি দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। তাই তিনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। এ ব্যবস্থায় তিনি যেকোনো জায়গায় বসে যেকোনো সময়ে এ কাজগুলো করতে পারছেন। এছাড়া এর মাধ্যমে তিনি ক্রেডিট কার্ডের বিলও মোবাইলের মাধ্যমে পরিশোধ করছেন। এজন্য তার ব্যাংকে যেতে হচ্ছে না। এসবের সাথে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের মিল রয়েছে। তাই বলা যায়, আনিলা হক বিল পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া ব্যবহার করেন।

HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল

উদ্দীপকে আনিলা হক কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন? ব্যাখ্যা …

উদ্দীপক

আনিলা হক পেশায় একজন ডাক্তার। পেশাগত কারণে তিনি দিনের বেশির ভাগ সময় কর্মব্যস্ত থাকেন। এ কারণে তিনি তার বিদ্যুৎ, গ্যাস, পানি এমনকি ক্রেডিট কার্ডের বিলও মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। তিনি তার দৈনন্দিন বাজার, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র 'কেনাবেচা. কম' অনলাইন পেজের মাধ্যমে অর্ডার করেন ও মূল্যও পরিশোধ করে থাকেন। ফলে আনিলা হককে কষ্ট করে শপিংমল পর্যন্ত যেতে হয় না এবং পণ্যটিও তারা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়।

উত্তর

যে প্লাস্টিক চৌম্বক ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে গ্রাহক ঋণ সুবিধা পাওয়াসহ বাকিতে পণ্যদ্রব্য কিনতে পারেন, তাকে ক্রেডিট কার্ড বলে।

উত্তর

বই-মার্কেটিং বলতে ইন্টারনেট বা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার, প্রসার ও বিপণন কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। ই-মার্কেটিংয়ের মাধ্যমে একজন ব্যবসায়ী স্বল্প সময়ে এবং অত্যন্ত কম খরচে তার পণ্যের তথ্য অসংখ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস পায় বলে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হয়। এছাড়া ই-মার্কেটিংয়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। অধিকন্তু, এর দ্বারা লেনদেন প্রক্রিয়া সহজতর হয়েছে। এভাবে সামগ্রিকভাবে ই-মার্কেটিং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক গতিশীলতা সঞ্চার হচ্ছে।

উত্তর

উদ্দীপকের আনিলা হক মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন। এ প্রক্রিয়ায় মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা পাওয়া যায়। এক্ষেত্রে গ্রাহক একটি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে এ সেবাসমূহ পেতে পারে। এতে ব্যাংকে না গিয়েও গ্রাহক নগদ টাকা তুলতে বা জমা দিতে পারে। এছাড়া ঘরে বসেই প্রয়োজনীয় বিল পরিশোধ করা যায়। উদ্দীপকের আনিলা হক একজন ডাক্তার। পেশাগত কারণে তিনি দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। তাই তিনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। এ ব্যবস্থায় তিনি যেকোনো জায়গায় বসে যেকোনো সময়ে এ কাজগুলো করতে পারছেন। এছাড়া এর মাধ্যমে তিনি ক্রেডিট কার্ডের বিলও মোবাইলের মাধ্যমে পরিশোধ করছেন। এজন্য তার ব্যাংকে যেতে হচ্ছে না। এসবের সাথে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের মিল রয়েছে। তাই বলা যায়, আনিলা হক বিল পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া ব্যবহার করেন।

উত্তর

কেনাবেচা. কম অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখছে বলে আমি মনে করি। এ ব্যবসায়ের মাধ্যমে ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় পণ্য বেচাকেনা হয়। এক্ষেত্রে গ্রাহক ঘরে বসে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পছন্দ অনুযায়ী পণ্যের অর্ডার দেয়। অর্ডার পাওয়ার পর নির্দিষ্ট ঠিকানায় বিক্রেতা পণ্য পৌঁছে দেয়। উদ্দীপকের আনিলা হক একজন ডাক্তার। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র তিনি ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচা. কম থেকে কেনেন। এসব পণ্য কর্মীরাই তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর মোবাইলের মাধ্যমে তিনি মূল্য পরিশোধ করেন। উদ্দীপকের কেনাবেচা. কম প্রতিষ্ঠানটি অনলাইন ব্যবসায়ের মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটি দূর-দূরান্তের ক্রেতার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে পণ্য বিক্রি করছে। এর মাধ্যমে এটির কর্মকাণ্ড শুধুমাত্র এক স্থানে কেন্দ্রীভূত থাকছে না; বরং এটি ধীরে ধীরে আনিলা হকের মতো গ্রাহকদের কাছে পণ্য পৌছে ব্যবসায়ের বিস্তৃতি ঘটাচ্ছে। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কর্মকাণ্ড প্রসারের পাশাপাশি উন্নত গ্রাহক সেবাও নিশ্চিত হচ্ছে। তাই বলা যায়, কেনাবেচা.কম অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রাসরণে ব্যাপক ভূমিকা রাখছে বলে আমি মনে করি।
HSCManagement 1st PaperChapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রাবণী ঘরে বসে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করেন। কিছুদিন আগে ঢাকায় স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে কিছু বই কিনেছেন। মূল্য পরিশোধের জন্য ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে যেতে হয়নি। ঘরে বসেই তিনি সমস্ত লেন-দেন সমাপ্ত করেন। এতে তার পরিশ্রম ও সময় বাঁচে। তার ধারণা এ ধরনের ব্যবস্থা ব্যবসায়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। ব্যবসায় হবে সহজ ও দ্রুতগতিসম্পন্ন। [জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
ই-ব্যাংকিং কী?
খ
B2 C-এর একটি বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর।
গ
শ্রাবণী কী ধরনের ই-বিজনেস ব্যবহার করছেন?
ঘ
শ্রাবণীর মতামতের সঙ্গে কী তুমি একমত? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.B2 C-এর একটি বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর।

B2 C-এর একটি বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ই-ব্যাংকিং কী?

ই-ব্যাংকিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image তবে ইন্টারনেট নেই এমন গ্রাহককেও ব্যাংকটি বিভিন্ন তথ্য (জমা ও উত্তোলনের তথ্য, সুদের হার ইত্যাদি) সহজে পৌছাতে চায়।
ক
ই-ব্যাংকিং কী?
খ
বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয় কেন?
গ
'ক' ব্যাংক কোন ধরনে ব্যাংকিং ব্যবস্থার প্রচলন করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে সৃষ্ট সমস্যা নিরসনে তোমার মতামত তুলে ধর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয় কেন?

বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ই-ব্যাংকিং কী?

ই-ব্যাংকিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমন ও কাজল দুই জন ব্যবসায়ী বন্ধু। তারা X লি. ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির গ্রাহকরা যেকোনো শাখা হতে লেনদেন করতে পারে। সুমন ব্যাংকের এমন একটি কার্ড ব্যবহার করেন যার দ্বারা কেনাকাটা ও ATM বুথ হতে টাকা তোলা যায় নিজের জমানো টাকা পর্যন্ত। অন্যদিকে কাজল একটি কার্ড ব্যবহার করে যার দ্বারা সুমনের ন্যায় সুবিধা পায় এবং জমাতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারে। [বরিশাল বোর্ড ২০১৬]
ক
ই-বিজনেস কী?
খ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
গ
X লি. ব্যাংকটি গ্রাহকদের কোন ধরনের সুবিধা দেয়? ব্যাখ্যা কর।
ঘ
সুমন ও কাজলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে ব্যাংকের দৃষ্টিকোণ হতে কোনটি ভালো মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ই-বিজনেস কী?

ই-বিজনেস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।