Bikroy.com থেকে কেনা পণ্যের দাম রাইসা কীভাবে পরিশোধ করতে পারবে? আলোচনা করো।
উত্তর: Bikroy.com থেকে ক্রয়কৃত পণ্যের দাম রাইসা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবে। ডেবিট কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ব্যাংকের জমাকৃত তহবিল থেকে উত্তোলন, দ্রব্যাদি ক্রয় এবং মূল্য পরিশোধ ইত্যাদি কাজ করা যায়। ক্রেডিট কার্ডের সাহায্যেও এসব কার্যাবলি সম্পন্ন করা যায়। ক্রেডিট কার্ডের বাড়তি সুবিধা হলো এর সাহায্যে জমাকৃত অর্থের চেয়ে বেশি টাকা উত্তোলন করা যায়।উদ্দীপকে Bikroy.com ফেসবুক পেজের মাধ্যমে ই-মার্কেটিং এর কাজসম্পাদন করে। রাইসা তাদের সাইটে প্রবেশ করে খুশি হয়। সে এ সাইট থেকে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের উপায় তার বন্ধুদের কাছে জানতে চায়। তার বন্ধুরা জানায় এতে প্লাস্টিক কার্ডসহ বিভিন্ন ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে অর্থ পরিশোধ করা যায়। রাইসার বন্ধুদের উল্লিখিত প্লাষ্টিক কার্ডগুলো হলো ডেবিট বা ক্রেডিট কার্ড। এসব কার্ডের সাহায্যে অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কার্ড নাম্বারসহ পাসওয়ার্ড প্রদান করতে হয়। এই কার্ড ও পাসওয়ার্ডের সাহায্যে, Bikroy.com পণ্যের ক্রয়মূল্য কেটে রাখবে। এক্ষেত্রে ডেবিট কার্ড হলে ব্যাংক হিসাবে টাকা জমা থাকতে হবে। আর ক্রেডিট কার্ড হলে ব্যাংক হিসাব টাকা জমা না থাকলেও ক্রয় করা সম্ভব হবে। তাই বলা যায়, Bikroy.com থেকে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধে রাইসা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
Bikroy.com থেকে কেনা পণ্যের দাম রাইসা কীভাবে পরিশোধ করতে পারবে? আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
