তুমি কি মনে কর হাফিজ অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে বেশি সুবিধা ভোগ করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি হাফিজ অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে বেশি সুবিধা ভোগ করে। বাজারে পণ্যদ্রব্যের চাহিদা নিরূপন, পণ্য পরিকল্পনা প্রণয়ন এবং উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তার নিকট পৌঁছানো, বিক্রয়োত্তর সেবা প্রদান এবং মতামত সংগ্রহ ইত্যাদি কার্যাবলি বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। আর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মার্কেটিং কার্যাবলি পরিচালনা করলে অধিকতর সুবিধা পাওয়া সম্ভব। উদ্দীপকে হাফিজ রংপুরের সুপার মার্কেটে 'রকমারি টি শার্ট' নামে একটি ব্যবসায় শুরু করেন। তিনি ফেসবুক ও বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে ক্রেতারা নিজেদের পছন্দানুসারে সংগ্রহ করতে পারেন। এতে তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাচ্ছে। বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফাও বৃদ্ধি পাচ্ছে। হাফিজ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পণ্যের বিজ্ঞাপন দেওয়ার ফলে তার পণ্যের প্রসার ঘটছে ফলে বিক্রয়ও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান এবং বিক্রয় পরিচালনার ফলে বলে হাফিজ অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে বেশি সুবিধা ভোগ করে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
তুমি কি মনে কর হাফিজ অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে বেশি সুবিধা ভোগ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
