বেগম লায়লার সফল হওয়ার পেছনে ব্যবসায়ের যে সহায়ক সেবা ইতিবাচক ভূমিকা রেখেছে তার সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: বেগম লায়লার সফল হওয়ার পেছনে ব্যবসায়ের 'উদ্দীপনামূলক' সহায়ক সেবা ভূমিকা রেখেছে। এ ধরনের সহায়তা ব্যক্তিকে কোন ব্যবসায় সম্পর্কে অনুপ্রেরণা দেয়। এক্ষেত্রে ব্যক্তি বিভিন্ন পক্ষের কাছ থেকে পরামর্শ পেয়ে থাকেন । উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, উদ্যোগ, পরামর্শ প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত । উদ্দীপকের বেগম লায়লা একজন আধুনিক গৃহিণী। তিনি মোবাইলের মাধ্যমে পোশাক কেনার কাজ করেন। আর তিনি ঘরে বসেই পোশাক ও বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ করেন। তার দেখাদেখি প্রতিবেশী ও অন্যরাও একই পদ্ধতি অনুসরণ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বেগম লায়লাকে অনলাইন ব্যবসায়ে উৎসাহী করেছে। এ প্রযুক্তিতে ব্যবসায়িক লেনদেনের সুবিধা বেশি। এতে তার অর্থ ও সময় সাশ্রয় হয়। এ সুবিধাগুলো বেগম লায়লার প্রতিবেশীদেরও আগ্রহী করেছে। এভাবে কোনো কাজে আগ্রহী করে তোলার সাথে উদ্দীপনামূলক সহায়তার মিল আছে। তাই বলা যায়, বেগম লায়লার অনলাইন ব্যবসায়িক লেনদেনে সফল হওয়ার ক্ষেত্রে উদ্দীপনামূলক সহায়তা অবদান রেখেছে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
বেগম লায়লার সফল হওয়ার পেছনে ব্যবসায়ের যে সহায়ক সেবা ইতিবাচক ভূম…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
