মি. বুলবুলের ব্যবসায়ের অবস্থার পরিবর্তন না হওয়ার মূল কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. বুলবুলের ব্যবসায়ের অবস্থার পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো ক্রেতাদের আধুনিক প্রযুক্তি জ্ঞানের অভাব। প্রতিটি ব্যবসায়ীদের কাছে যোগাযোগ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বা সরবরাহকারীদের সাথে তাদের যোগাযোগ করতে হয়। এজন্য উত্তম যোগাযোগ মাধ্যম নির্বাচন করা খুবই জরুরি। উদ্দীপকের ইলেকট্রনিক ব্যবসায়ী মি. বুলবুল লক্ষ করেন তার শো-রুমের পণ্যের বিক্রয় দিন দিন হ্রাস পাচ্ছে। তিনি ঐ অঞ্চলের ক্রেতাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই না করেই ইন্টারনেটে ও ফেসবুকে প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন দেন। কিন্তু তারপরও বিক্রি বৃদ্ধি পায়নি। ব্যবসায়ী হিসেবে মি. বুলবুলের উচিত ছিল বিজ্ঞাপন প্রদানের পূর্বে ক্রেতাদের প্রযুক্তি জ্ঞান সম্পর্কে তথ্য সংগ্রহ করা। সব ধরনের ক্রেতা ইন্টারনেট ও ফেসবুক ব্যবহার করেন না। তাই তার প্রচারিত বিজ্ঞাপন সবার নজরে আসেনি। ক্রেতারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ ছিলেন। তাই তার পণ্য সম্পর্কে ক্রেতা ধারণা পান নি। যার ফলে বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়নি। তাই বলা যায়, ক্রেতাদের জন্য সঠিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করায় তার ব্যবসায়ের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
মি. বুলবুলের ব্যবসায়ের অবস্থার পরিবর্তন না হওয়ার মূল কারণ বিশ্লেষণ …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
