উদ্দীপকে জনাব জাকিউলের হিসাব খোলার সিদ্ধান্তটি কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব জাকিউলের মোবাইল ব্যাংকিং হিসাব খোলার সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক। এ ব্যবস্থায় গ্রাহক তার ব্যবহার করা মোবাইল ফোনে ব্যাংকিং সেবাসমূহ পেতে পারে। এতে তার সরাসরি ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। যেকোনো স্থান থেকে সে টাকা জমা, উত্তোলন ও বিল পরিশোধ করতে পারে। ফলে সময় ও অর্থ খরচ কম হয়। উদ্দীপকের জনাব জাকিউল একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কাজে নানা জায়গায় তাকে মোবাইল ফোনে কথা বলতে হয়। এতে ফোনের টাকা শেষ হয়ে গেলে অনেক দূরে গিয়ে তাকে ফ্লেক্সি করতে হয়। তাই তার বন্ধু বিকাশ অথবা রকেট-এ হিসাব খোলার পরামর্শ দেয়। তিনি পরামর্শ অনুযায়ী হিসাবটি খোলার সিদ্ধান্ত নেন। জনাব জাকিউল বিকাশ বা রকেট হিসাব খুললে যেকোনো সময় জমা টাকা থেকে ফ্লেক্সি করতে পারবেন। এতে দূরে যেতে না হওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হবে। এছাড়া, যেকোনো সময় মোবাইলে তিনি ব্যাংকের কাজ করতে পারবেন। সুতরাং, জনাব জাকিউলের ব্যস্ততার কারণে মোবাইল ব্যাংকিং হিসাব খোলার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাকিউলের হিসাব খোলার সিদ্ধান্তটি কতটা যৌক্তিক বলে তুম…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
