উদ্দীপকে কুশিয়ারা ব্যাংক কোন ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছে? প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কুশিয়ারা ব্যাংক ই-ব্যাংকিং সেবা দিচ্ছে। ই-ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক পদ্ধতি। এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করে অতিদ্রুত ও নির্ভুলভাবে ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়। উদ্দীপকের জনাব মজিদ কুশিয়ারা ব্যাংক, রংপুর শাখায় একটি হিসাব খোলেন। তিনি তার ব্যাংকিং লেনদেন সম্পাদন করার জন্য কোনো ধরনের কাগজের ডকুমেন্ট ব্যবহার করেন না। তিনি রংপুর থেকে কক্সবাজার বেড়াতে গেলে ব্যাংক থেকে খুব সহজেই টাকা উত্তোলন করলেন। এজন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয়নি। এসব বৈশিষ্ট্য ই-ব্যাংকিং কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ।। তাই বলা যায়, জনাব মজিদকে কুশিয়ারা ব্যাংক ই-ব্যাংকিং সেবা দিচ্ছে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকে কুশিয়ারা ব্যাংক কোন ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছে? প্রযুক্তিগ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
