জনাব ফাহিমের ব্যবসায়টিতে ব্যবসায় উদ্যোগের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফাহিমের ব্যবসায়টিতে ব্যবসায় উদ্যোগের নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। নতুন ধরনের ব্যবসায়, নতুন পণ্য বা সেবা, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি, নতুন বাজার ইত্যাদি বিষয়কে সামনে রেখে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা হয়। এ নতুনত্বের পেছনে উদ্যোক্তার সৃজনশীলতা কাজ করে। ব্যবসায় উদ্যোগ সে বিচারেই গতানুগতিক ব্যবসায় গঠনের চেয়ে ভিন্নতর। উদ্দীপকে যুবক ফাহিম বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দ্রুত সাফল্য লাভের আশায় তিনি একটি ভ্রাম্যমাণ গাছ চিকিৎসার ব্যবসায় শুরু করেন। তিনি গাছের বিভিন্ন রোগের জন্য ঔষধ, বিভিন্ন রকম সার, গাছ ও মাটির পরিচর্চা কীভাবে করা যায় তার পরামর্শ দিয়ে থাকেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ফাহিমের ব্যবসায়টিতে ব্যবসায় উদ্যোগের নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Management 1st Paper Chapter: 10 ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 10 ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব ফাহিমের ব্যবসায়টিতে ব্যবসায় উদ্যোগের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর