Bikroy.com ফেসবুকের মাধ্যমে কোন কাজটি করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: Bikroy.com ফেসবুকের মাধ্যমে ই-মার্কেটিং কাজটি সম্পাদন করেছে। ই-মার্কেটিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পণ্যের নতুন বাজার সৃষ্টির চেষ্টা করা হয়। এর মাধ্যমে ব্র্যান্ড ও ক্রেতা ভ্যালু তৈরি, বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্টকরণ প্রভৃতি কার্যাবলি সম্পাদন করা হয়। এতে কম সময়ে বিশালসংখ্যক মানুষের কাছে পণ্য ও সেবা সম্পর্কে তথ্য দেওয়া যায়। উদ্দীপকের রাইসা ফেসবুক ব্যবহারের সময় কম্পিউটারের পর্দায় Bikroy.com এর নাম দেখে ক্লিক করে। সাইটটিতে প্রবেশ করে সে বিভিন্ন নতুন পণ্যের সম্ভার দেখে খুশি হয়। এক্ষেত্রে Bikroy.com ফেসবুকে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে তাকে আকৃষ্ট করেছে। এভাবে ইন্টারনেটের সাহায্য সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করা ই-মার্কেটিং-এর বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। সুতরাং, Bikroy.com ফেসবুকের সাহায্য ক্রেতা আকৃষ্ট করে ই-মার্কেটিং কাজটি সম্পাদন করেছে।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
Bikroy.com ফেসবুকের মাধ্যমে কোন কাজটি করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
