অনলাইন ব্যবসায় বলতে কী বোঝায় ব্যাখ্যা কর।
উত্তর: নেটওয়ার্কের আওতায় কম্পিউটারের সাথে সংযুক্ত ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীন ব্যবসায়কেই অনলাইন ব্যবসায় বলে। অনলাইন ব্যবসায়ের সবচেয়ে বড় সুবিধা হলো এ ব্যবসায়ের কাজ কখনও বন্ধ হয় না। অর্থাৎ প্রথাগত ব্যবসায়ের মতো এটিকে কোনো সময়সূচি মেনে চলতে হয় না। গ্রাহকরা তাদের সুবিধামতো সপ্তাহের ৭ দিনই যেকোনো সময় অর্থাৎ ২৪ ঘন্টাই সেবা পেতে পারে। একারণেই অনলাইন ব্যবসায়কে ২৪/৭ নামে আখ্যায়িত করা হয়। এক্ষেত্রে ফরমায়েশ প্রদান, ফরমায়েশ গ্রহণ, মূল্য পরিশোধ ইত্যাদি বিষয়ে সময়ের কোনো বাধা থাকে না।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
অনলাইন ব্যবসায় বলতে কী বোঝায় ব্যাখ্যা কর।
উত্তর
