ম্যানেজার করিমের ব্যবহৃত ব্যাংক কার্ডটি কোন ধরনের ব্যাখ্যা কর।
উত্তর: ম্যানেজার করিমের ব্যবহৃত ব্যাংক কার্ডটি হলো ডেবিট কার্ড। ব্যাংকে জমা অর্থ উত্তোলনের জন্য ব্যবহৃত কার্ডকে ডেবিট কার্ড বলে। ডেবিট কার্ডগ্রহীতা এরূপ কার্ড ব্যবহার করে তার ব্যাংকে জমাকৃত অর্থ সংগ্রহ,পাওনা পরিশোধ বা পণ্য ক্রয় করতে পারে। গ্রাহক তার জমাকৃত অর্থ থেকেই এরূপ করায় ব্যাংকের কোনো ঝুঁকি থাকে না। উদ্দীপকে শান্তা গ্রামের মেয়ে হয়েও একটি গার্মেন্টসে কাজ করে। তার গ্রামে ব্যাংকের কোনো শাখা না থাকায় টাকা পাঠানো কঠিন হয়। অথচ তার ম্যানেজার করিম সাহেব গার্মেন্টসের নিচে অবস্থিত একটি ব্যাংকের বুথ থেকে কার্ডের মাধ্যমে সরাসরি তার অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারেন। এক্ষেত্রে তিনি যে কার্ড ব্যবহার করেন তা ডেবিট কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ম্যানেজার করিমের ব্যবহৃত ব্যাংক কার্ডটি হলো ডেবিট কার্ড।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
ম্যানেজার করিমের ব্যবহৃত ব্যাংক কার্ডটি কোন ধরনের ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
