নিলয় ও নিশিত-এর শেয়ারের মধ্যে কোন ধরনের শেয়ার ক্রয় করা সর্বোত্তম? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে নিলয় সাধারণ শেয়ার ক্রয় করে এবং নিশিত অগ্রাধিকার শেয়ার ক্রয় করে, উভয়ের শেয়ারের মধ্যে নিলয়ের শেয়ার সর্বোত্তম। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। অন্যদিকে যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপসাধনকালীন সময়ে মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। উদ্দীপকে নিলয় 'লীড় ফার্মেসি লি.' এর শেয়ার ক্রয় করেছে। সে কোম্পানির পরিচালনা পর্ষদের নির্বাচনে সরাসরি ভোট দিতে পারে। অন্যদিকে তার বন্ধু নিশিত 'গ্রীণ লি.' এর শেয়ার ক্রয় করেছে। কিন্তু সে পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দিতে পারে না। তবে লভ্যাংশ ও মূলধন ফেরত পাওয়ার শর্তে নিলয়ের চেয়ে বেশি অগ্রাধিকার পায়। সাধারণ শেয়ার হোল্ডারগণ অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে। সর্বোপরী এরূপ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকরূপে গণ্য হয়। তাই আমি মনে করি, নিলয় এবং নিশিতের শেয়ারের মধ্যে নিলয়ের শেয়ার সর্বোত্তম।
HSC Management 1st Paper Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 11: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার · সৃজনশীল
নিলয় ও নিশিত-এর শেয়ারের মধ্যে কোন ধরনের শেয়ার ক্রয় করা সর্বোত্তম? ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
