যোগ্যতাসূচক শেয়ার কারা ক্রয় করে এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পরিচালক হওয়ার জন্য আগ্রহী ব্যক্তিবর্গ যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেন। যে পরিমাণ শেয়ার ক্রয় করলে একজন শেয়ারহোল্ডার পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার বলে। এ ধরনের শেয়ার নেই এমন কোনো শেয়ারহোল্ডার যদি পরিচালক হয় তবে কর্তব্য হলো নিযুক্তি তারিখের ৬০ দিনের মধ্যে বা সংঘবিধি দ্বারা নির্দেশিত কম সময়ের মধ্যে উক্ত শেয়ার অর্জন করা। এক্ষেত্রে কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত শেয়ার অর্জন করতে ব্যর্থ হয় তবে তার পরিচালক পদ আপনা-আপনি শূন্য হয়ে যায় এবং নতুন পরিচালক নিয়োগের প্রয়োজন দেখা দেয়।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
যোগ্যতাসূচক শেয়ার কারা ক্রয় করে এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর