কোন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বেকার সমস্যার সমাধান করতে চেয়েছিল? বিশ্লেষণ কর।
উত্তর: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বেকার সমস্যার সমাধান করতে চেয়েছিল। নাগরিকের স্বার্থরক্ষা ও সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র নিজস্ব মালিকানা ও নিয়ন্ত্রণে ব্যবসায়-বাণিজ্য ও সেবাকর্ম পরিচালনা করে। রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় হিসেবে পরিচিত। জনকল্যাণ একটি দেশের সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্য অর্জনের অংশ হিসেবে দেশের বেকার সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে আশানুরূপ ফল পায় নি। সরকার কর্তৃক নিযুক্ত নির্বাহী এবং কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা পরিচালিত হয়। সরকারি মন্ত্রণালয় বা বিভাগের নির্বাহী হিসেবে সচিব এবং মন্ত্রণালয়ের অধীনে বিধিবদ্ধ কর্পোরেশনে পরিচালক নির্বাহী হিসেবে নিযুক্ত থেকে ব্যবস্থাপনা পরিচালনা করে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব সর্বাধিক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণকে উৎসাহিত করে সঞ্জয় সংগ্রহ এবং মূলধন গঠনে সহায়তা করা হয়। দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উদ্দীপকের আলোকে বলা যায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বেকার সমস্যার সমাধান করতে চেয়েছিল।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
কোন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বেকার সমস্যার সমাধান করতে চেয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর