উদ্দীপকে বর্ণিত এবিসি দেশটির সরকারের প্রথম পর্যায়ের কাজগুলো কোন ধরনের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত এবিসি দেশটির সরকারের প্রথম পর্যায়ের কাজগুলো সরকারি বেসরকারি অংশীদারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা PPP ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবসায়, যেখানে জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনেয়োগ করে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ব্যবসায় গঠন করার ফলে সরকারি ও বেসরকারি সম্পর্কের উন্নয়ন ঘটে। জনগণ বিভিন্ন দিক থেকে সুবিধা লাভ করে। উদ্দীপকে এবিসি একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত দুর্বল অর্থনীতির এদেশে পর্যাপ্ত মূলধন ও অবকাঠামোগত সুবিধার অভাবে শিল্প- প্রতিষ্ঠান তেমন গড়ে উঠেনি। এজন্য দেশটির সরকার অবকাঠামোর উন্নয়নের জন্য ব্যক্তি মালিকানাধীন কিছু বড় বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্তানুযায়ী ঐ প্রতিষ্ঠানগুলো ফ্লাইওভার, মেট্রোরেল এবং হাসাপাতাল ইত্যাদি নির্মাণ করবে। উক্ত কাজগুলো সরকার-বেসরকারি অংশীদারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত এবিসি দেশটির সরকারের প্রথম পর্যায়ের কাজগুলো সরকারি-বেসরকারি অংশীদারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত এবিসি দেশটির সরকারের প্রথম পর্যায়ের কাজগুলো কোন ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর