বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সিদ্ধান্ত কি যথার্থ? বিশ্লেষণ কর।
উত্তর: বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সিদ্ধান্ত যথার্থ। বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয় ব্যবসায় ক্রমাগত ব্যবসায় সম্প্রসারণ ও নতুন নতুন প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সরকার কর্তৃক নতুন নতুন সংস্থা গঠিত ও পরিচালিত হয় বলে, দেশের বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনকল্যাণ একটি দেশের সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্য অর্জনের অংশ হিসেবে দেশের বেকার সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে আশানুরূপ ফল পায় নি। তাই সরকার বেসরকারি সেক্টরের সহায়তায় সরকারি মালিকানায় বেকার সমস্যা সমাধানের চিন্তা-ভাবনা করছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে আধুনিককালে এক ধরনের ব্যবসায়ের প্রচলন হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এক বা একাধিক প্রাইভেট সেক্টর মিলে সেবাদানকারী প্রকল্প বাস্তবায়ন করে। দেশের শিল্পায়ন বা জনকল্যাণ বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেসরকারি খাতের সহায়তায় শিল্প, কৃষি বা বিভিন্ন সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সরকার কর্তৃক মনোনীত এক বা একাধিক পরিচালক এবং বেসরকারি মালিক কর্তৃক নিয়োজিত অধিকাংশ পরিচালক সমন্বয়ে গঠিত হয়। এতে করে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়। দেশের বেকার সমস্যা অনেকাংশে দূরীভূত হয়। উপসংহারে বলা যায়, বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সিদ্ধান্ত প্রশংসার দাবিদার এবং যথার্থ।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সিদ্ধান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর