তুমি কি উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সেবার মান সম্পর্কে সন্তুষ্ট? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি হচ্ছে BRTC, এর মান নিয়ে আমি সন্তুষ্ট। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা BRTC দেশ-বিদেশে যাত্রী ও পণ্য পরিবহন, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সহায়তাদানের মাধ্যমে আর্থ- সামাজিক উন্নয়নে অবদান রাখে। সহজ ও সস্তায় দেশের জনগণের পরিবহন ও মালামাল পরিবহনে সহায়তাদানের লক্ষ্যে এ সংস্থা কাজ করে। উদ্দীপকে জনাব আকমল একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। সম্প্রতি তাঁকে সরকার একটি ব্যবসায় সংগঠনের পরিচালক পদে নিয়োগ দেন। এই সংগঠনটি ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশের সড়ক ও জনপদ শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা ও গাজীপুরে এর দুটি কারখানা আছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঢাকা শহরের স্কুল ছাত্রদের জন্য পরিবহন সুবিধা প্রদান করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা BRTC একটি আধা- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে সেবাদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম দ্বারা দেশের জনগণ উপকৃত হচ্ছে। ঢাকা শহরের স্কুলের ছাত্রদের পরিবহনের জন্য এটি সুবিধা প্রদান করছে। একস্থানের পণ্য ও যাত্রী অন্যস্থানে খুব কম খরচে পৌঁছে দিচ্ছে। এতে দেশের জনগণ উপকৃত হচ্ছে। তাই আমি উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির মান নিয়ে সন্তুষ্ট।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
তুমি কি উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সেবার মান সম্পর্কে সন্তুষ্ট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর