উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে নিরাপত্তা বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযুক্ত বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে নিরাপত্তা বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রীয় ব্যবসায় উপযুক্ত বলে আমি মনে করি। রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই রাষ্ট্রীয় ব্যবসায় বলে। সরকারের পরিকল্পনা ও নীতির অংশ হিসেবে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রসার ঘটে। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ বা রাষ্ট্রের কল্যাণ। এজন্য জনকল্যাণমূলক প্রায় সব প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। উদ্দীপকে এবিসি একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত দুর্বল অর্থনীতির এদেশে পর্যাপ্ত মূলধন ও অবকাঠামোগত সুবিধার অভাবে শিল্প-প্রতিষ্ঠান তেমন গড়ে উঠেনি। সম্প্রতি সরকার দেশটির নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সমরাস্ত্র তৈরির কারখানা রাষ্ট্রের অধীনে থাকা উচিত। এতে রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পায়। যদি এ ধরনের শিল্প বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয় তবে নিশ্চিতভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত ও রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। তাই আমি মনে করি, রাষ্ট্রের নিরাপত্তার জন্য সমরাস্ত্র কারখানা রাষ্ট্রীয় মালিকানায় গঠিত হওয়া উচিত।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে নিরাপত্তা বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর