ঢাকা ওয়াসা স্থাপনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: ঢাকার জনগণের প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ এবং সুয়্যারেজ সিস্টেম আধুনিকায়নের মাধ্যমে সুস্থ পরিবেশ সংরক্ষণ হলো ঢাকা ওয়াসা স্থাপনের উদ্দেশ্য। মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ ও পয়ঃসুবিধা প্রদানে দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ওয়াসা। ওয়াসার অন্যতম লক্ষ্য হলো জনগণের প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ এবং সুয়ারেজ সিস্টেম আধুনিকায়নের মাধ্যয়ে সুস্থ পরিবেশ সংরক্ষণ করা। এ লক্ষ্যে এটি বাসা-বাড়িসহ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সরক্ষণ করে থাকে। পয়ঃপ্রণালির মাধ্যমে গৃহস্থালির ময়লা এবং শিল্প-বাণিজ্যের তরল বর্জ্য সরানোর লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সরক্ষণ করে থাকে। জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সরক্ষণ করে থাকে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
ঢাকা ওয়াসা স্থাপনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর