উদ্দীপকে যে গণ পরিবহনের কথা বলা হয়েছে তার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা গণ পরিবহনের কথা বলা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা BRTC দেশ-বিদেশে যাত্রী ও পণ্য পরিবহন, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় সহায়তাদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে। সহজ ও সস্তায় দেশের জনগণের পরিবহন ও মালামাল পরিবহনে সহায়তাদানের লক্ষ্যে এ সংস্থা কাজ করে। উদ্দীপকে বলা হয়েছে, বেসরকারি উদ্যোক্তাগণ সাজানো গুছানো ব্যবসায় কেন্দ্রগুলোতে ব্যবসায় করতে পছন্দ করেন। কিন্তু সরকার চায় সর্বত্র শিল্প ও ব্যবসায় গড়ে তুলতে। এক্ষেত্রে সরকার লাভ ক্ষতির হিসাব করে না। এছাড়াও বাংলাদেশ সরকার BRTC এর মাধ্যমে সর্বত্র এ সুযোগগুলোকে কাজে লাগাতে চায়। এ প্রতিষ্ঠানটির লাভ না হলেও সাধারণের সুবিধা বিবেচনা করে অব্যাহত রাখা উচিত। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা BRTC একটি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে সেবাদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম দ্বারা দেশের জনগণ উপকৃত হচ্ছে। ঢাকা শহরের স্কুলের ছাত্রদের পরিবহনের জন্য এটি সুবিধা প্রদান করছে। একস্থানের পণ্য ও যাত্রী অন্যস্থানে খুব কম খরচে পৌছে দিচ্ছে। এতে দেশের জনগণ উপকৃত হচ্ছে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে যে গণ পরিবহনের কথা বলা হয়েছে তার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর