শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে দি জাভা কোম্পানি লি. এর মালিকানায় কোনো পরিবর্তন আসবে বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে দি জাভা কোম্পানি লি. এর মালিকানা পরিবর্তন হয়ে কোম্পানি সংগঠনে পরিণত হবে। কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে ব্যবসায় গঠন করে তাকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি হলো একটি বৃহদায়তন ব্যবসায় সংগঠন। ফলে এই সংগঠনের সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে। যার কারণে এই সংগঠনটি অধিক মূলধন সংগ্রহ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, দি জাভা কোম্পানি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ৫১% শেয়ারের মালিক সরকার। প্রতিষ্ঠানটি দেশের জনগণের খাদ্য সরবরাহ নিয়মিত রাখতে সহায়তা করে। কোম্পানিটি মূলধন সংকটের কারণে উপযুক্ত সেবা দিতে ব্যর্থ হয়ে জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের কথা ভাবছে। এতে একইসাথে উপযুক্ত সেবা ও ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হবে। এ ব্যাপারে দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। কোম্পানি সংগঠন একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে সদস্য সংখ্যা বেশি থাকায় বেশি পরিমাণে মূলধন সংগ্রহ করা যায়। এর ফলে বৃহৎ পরিসরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির ধরন পরিবর্তন করে কোম্পানি সংগঠনে পরিণত করলে মূলধন সংকটের সমাধান হবে। এতে জনগণের চাহিদা অনুযায়ী নিয়মিত খাদ্য সরবরাহ করা যাবে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে দি জাভা কোম্পানি লি. এর মা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর