কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তাই রাষ্ট্রীয় ব্যবসায় শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। তাছাড়া জনকল্যাণ ও কর্মসংস্থানের লক্ষ্যে সরকার নতুন নতুন ব্যবসায় স্থাপন ও পুরনো ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর