প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সদস্যদের ক্রয়ের হিসাব রাখার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রকৃতি বিচারে উদ্দীপকের সমিতিটি ভোক্তা সমবায় সমিতি, তাই সদস্যদের ক্রয়ের হিসাব রাখার যৌক্তিকতা রয়েছে। নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ ভোক্তা সমবায় সমিতি গঠন করে। এরূপ সমিতি গঠনের মাধ্যমে ক্রেতাগণ বৃহদায়তন ক্রয় সুবিধা পেতে পারে এবং ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে। উদ্দীপকে কুসুমবাগ এলাকার ৭৬ জন বাসিন্দা স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের জন্য 'প্রত্যাশা' নামে একটি সমবায় সমিতি গঠন করে। প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদনকারী ও নিকটস্থ বাজার হতে পণ্য ক্রয় করে স্বল্পলাভে সদস্যদের মধ্যে বিক্রয় করে। প্রত্যেক সদস্যের ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট টোকেনের মাধ্যমে হিসাব করে রাখা হয়। উদ্দীপকের সমিতিটি প্রকৃতি বিচারে ভোক্তা সমবায় সমিতি। উক্ত সমিতির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর লভ্যাংশ সদস্যদের মধ্যে শেয়ার অনুপাতে বন্টন না করে তাদের প্রত্যেকের সারা বছরের ক্রয় মূল্যের অনুপাতে বন্টন করা হয়। এ কারণে সদস্যরা কখন, কি পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে তার একটি হিসাব রাখতে হয়। নচেৎ তাদেরকে সঠিকভাবে মুনাফা বণ্টন করা যাবে না। তাই মনে করি উদ্দীপকের সমিতিটির সদস্যদের ক্রয়ের হিসাব রাখার যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সদস্যদের ক্রয়ের হিসাব রাখার য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর