মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাসে সমবায় সমিতির ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে সমমনা ও সমশ্রেণিভুক্ত মানুষ সমান অধিকারের ভিত্তিতে মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে, তাকে সমবায় সমিতি বলে। ক্ষুদ্র উৎপাদকদের কাঁচামাল সংগ্রহ, পণ্য বিক্রয়, মূলধন সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের শরণাপন্ন হতে হয়। এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা উৎপাদকদের আর্থিক বিভিন্ন বিষয়ে কোণঠাসা করে ফেলে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সমবায় সমিতি উৎপাদকদের পণ্য ক্রয়-বিক্রয় ও ঋণদান সুবিধা দিয়ে থাকে। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যায়।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাসে সমবায় সমিতির ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর