উদ্দীপকে বর্ণিত TCB এর কার্যক্রম সম্প্রসারণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত TCB-এর কার্যক্রম সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি। রাষ্ট্রীয় ব্যবসায় জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি একচেটিয়া ব্যবসায় রোধ করে পণ্যমূল্য স্থিতিশীল রাখে। আবার, ন্যায্যমূল্যে পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে। কিন্তু অদক্ষ ব্যবস্থাপনা, নমনীয়তার অভাব, লোকসান প্রভৃতির কারণে এ ব্যবসায় পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে। উদ্দীপকে সরকারি একটি সংস্থা TCB-এর কথা বলা হয়েছে। এটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (ভোজ্য তেল, চিনি, আটা, চাল, মসুর ডাল, পেঁয়াজ প্রভৃতি) মূল্য স্থিতিশীল রাখতে নিয়োজিত আছে। কিন্তু, জনগণের চাহিদার তুলানায় সংস্থাটির পণ্য বিক্রয়ের পরিমাণ কম। সংস্থাটি রাষ্ট্রীয় ব্যবসায় হওয়ায় ভোক্তাদের কল্যাণে কাজ করে থাকে। কিন্তু, প্রয়োজনের তুলনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম কম। এতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ সব সময় ন্যায্যমূল্যে পণ্য পায় না। তাই সরকারের উচিত সংস্থাটির কাজ সম্প্রসারণ করা। এছাড়া গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় এর শাখা স্থাপন করা প্রয়োজন। এতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পণ্য ও সেবার সুবিধা পাবে। অতএব, সঠিকভাবে জনকল্যাণ নিশ্চিত করতে TCB প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ করা উচিত।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত TCB এর কার্যক্রম সম্প্রসারণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর