সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোন ধরনের ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত। রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। রাষ্ট্রই এর পরিচালক। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ৫১% বা তার বেশি শেয়ার সরকারের মালিকানায় থাকলে তাকেও রাষ্ট্রীয় ব্যবসায় বলা যায়। উদ্দীপকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে কমমূল্যে রাসায়নিক সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোও মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেয়। তাই বলা যায়, উদ্দীপকের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোন ধরনের ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর