উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করা উচিত কিনা? যুক্তিসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রীয় ব্যবসায়ের কার্যক্রম সম্প্রসারণ করা উচিত বলে আমি মনে করি। রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই রাষ্ট্রীয় ব্যবসায় বলে। সরকারের পরিকল্পনা ও নীতির অংশ হিসেবে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রসার ঘটে। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যান বা রাষ্ট্রের কল্যাণ। এজন্য জনকল্যাণমূলক প্রায় সব প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। উদ্দীপকের আমির হামজা একজন সরকারি চাকরিজীবী। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায় তখন আমির হামজার প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করে। এতে জনগণ উপকৃত হয়। এ প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকেই প্রাধান্য দেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। উক্ত সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা মুনাফা অর্জন নয়। যেহেতু উদ্দীপকের প্রতিষ্ঠানটি দ্বারা দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হয় সেহেতু এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত। কারণ এতে দেশের জনগণ উপকৃত হবে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করা উচিত কিনা? যু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর